সাকিবের সমালোচকদের পাল্টা জবাব মিলছে ফেসবুক দুনিয়াতেই

স্পোর্টস ডেস্ক: সাকিবের হেটাররা বিশ্বকাপে শ্রীলংকার সাথে বাংলাদেশের ম্যাচে ম্যাথিউসের টাইমড আউট ইস্যুতে ধুয়ে দিয়েছেন টাইগার কাপ্তানকে। তারা প্রশ্ন তুলেছেন ক্রিকেটীয় অ্যাটিচিউডের। বলছেন, এভাবে ম্যাথিউসকে আউট করে ঠিক করেননি সাকিব আল হাসান। এটা ক্রিকেট স্পিরিটের সাথে যায় না। এধরনের হেটাররা ভুলে যান দিন শেষে সাকিব বাংলাদেশের অ্যাম্বাসেডর। তার সমালোচনা থাকতে পারে, কিন্তু সাকিবকে ছোট করতে গিয়ে দেশের বিরুদ্ধে অবস্থান নেয়ার মানসিকতা একজন বাংলাদেশি কি করে ধারণ করেন সেটা অবিশ্বাস্য।

যারা ম্যাথিউসের আউট নিয়ে সাকিবের সমালোচনা করছেন তাদের সেসব সমালোচনার পাল্টা জবাব দিচ্ছেন নেটিজেনরাই। তেমনই একজন আর্ট নিউজ-এর সাবেক প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ। তিনি হেটারদের পাল্টা জবাবে যা লিখেছেন তা হুবুহু তুলে দেয়া হলো:

১. এটা টাইম আউট নয়। এ ধরনের আউটকে বলে “টাইমড আউট”। দু’টো ভিন্ন বিষয়। একটা আউট, আরেকটা স্বল্প বিরতিতে যাওয়া। (উল্লেখ্য, হেটাররা ম্যাথিউসের আউটকে বলছেন ‘টাইম আউট’। আউটটি কি ধরনের সে বিষয়ে তাদের ধারণাই নেই।)

২. ক্রিকেটের এসব আইন আইসিসি নয়, এমসিসি করেছে। তাদের করা আইন সবাই পালন করে। আইনটি অপ্রয়োজনীয় হলে তা অনেক আগেই বাতিল হতো।

৩. আমরা সাধারণত বোল্ড, স্ট্যাম্পিং, ক্যাচ ও রান আউট দেখে অভ্যস্ত। ক্রিকেটে ১১ (১২ও হতে পারে, এ মুহূর্তে মনে নেই) ধরনের আউট আছে।

৪. এ ধরনের আউট সম্পর্কে সব ক্রিকেটার জানেন, তাদের জানানো হয়। (এবারো বিশ্বকাপ শুরুর সময় আইনটি সম্পর্কে আইসিসি ব্যাখ্যা দিয়েছে। এমসিসি’র নিয়ম অনুযায়ী আগের ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে যাোয়ার তিন মিনিটের মধ্যে পরের ব্যাটসম্যান প্রথম বল মোকাবেলা করবেন। আইসিসি এবার এটিকে দুই মিনিটে নামিয়ে এনেছে।)

৫. চতুর্থ আম্পায়ারের ভাষ্য মতে, সাকিব আপীল করারও ২ মিনিট আগে বল ফেস করার নির্ধারিত সময় পেরিয়ে গেছে।

৬. ম্যাথিউস আইনটি জানার পরও কাজটি করেছে টাইম পাস করতে। বোলিং টাইমে পিছিয়ে পড়লে শেষ ১০ ওভারে বাংলাদেশকে বৃত্তের বাইরে একজন কম ফিল্ডারকে নিয়ে খেলতে হতো শাস্তি হিসেবে। ম্যাথিউস এটাই চাইছিলেন। তার চাওয়াটা কী অন্যায় সুযোগ নয়?

৭. হেলমেট ছুড়ে মারা কী ক্রিকেটীয় আচরণের মধ্যে পড়ে?

৮. স্লেজিংয়ের মাধ্যমে বাংলাদেশ টিমকে উত্যক্ত করা শোভনীয়? (চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে বাংলাদেশও শ্রীলংকা… উভয় দলকেই এই ম্যাচটিতে জেতার বিকল্প ছিল না। তাই পুরো ম্যাচজুড়েই শ্রীলংকার খেলোয়াড়রা স্লেজিং করে বাংলাদেশের খেলোয়াড়দের মনযোগে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে গেছেন।)

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *