৮ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): বার্সেলোনা তারকা গেরার্ড পিকে জানিয়েছেন, কলম্বিয়ান গায়িকা সাকিরার সাথে সম্পর্ক গড়ে ওঠার পর বার্সেলোনার সে সময়ের কোচ পেপ গার্দিওলার সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছিল।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৮ সালে ফের বার্সেলোনায় যোগ দেন পিকে। পরের চার বছর কোচ গার্দিওরার অধীনে লা লিগার তিনটির পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের দুই শিরোপা জয়েরও অংশীদার ছিলেন পিকে।
সোমবার লা সোতানাকে পিকে বলেন, তবে গার্দিওলার শেষ বছরটিতে সম্পর্কের অবনতি ঘটেছিল। এর নেপথ্যে বেশ কয়েকটি কারণও ছিল।
পিকে বলেন, তার সাথে আমাদের বিরোধ তৈরি হয়েছিল। শুধু যে আমার সাথে হয়েছে তা নয়। গোটা ড্রেসিংরুমেই সেটি ছড়িয়ে পড়েছিল। হোসে মরিনহোর সাথে প্রতিদ্বন্দ্বিতা আমাদের অনেকটা হতাশ করেছিল। পেপ সবকিছুরই নিয়ন্ত্রণ করতে চাইতেন। যার কারণে এমনটা ঘটেছিল।
আমি যখন সাকিরার সাথে ডেটিং শুরু করি, তখন পেপ গার্দিওলার সঙ্গে আমার সম্পর্কের পরিবর্তন ঘটে। তবে এখন আমাদের মধ্যে বেশ ভাল সম্পর্ক রয়েছে। কিন্তু ওই সময় আমাকে দারুণ চাপে রেখেছিলেন। আমার মনে হতো অনুশীলনে আমাকে সবকিছু একেবারেই নিখুঁত ভাবে করতে হতো। এই সময় বার্সা ছাড়ারও চিন্তা করেছিলাম। সেটি ছিল ২০১১-১২ মৌসুমে। গার্দিওলার অধীনে ওই মৌসুমটিতে আমাকে যথেষ্ট ভুগতে হয়েছে।
আরও পড়ুন: মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প
এক দশক পরও বার্সেলোনায় টিকে আছেন পিকে। সবশেষ দুই মৌসুমে বার্সেলোনা শুধু মাত্র কোপা দেল রে-র শিরোপা ঘরে তুলতে পেরেছে। আর্থিক দীনতার কারণে লিওনেল মেসিকে ক্লাব ছাড়তে হয়েছে।
সাকিরা/আরএম/কিউটি
http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ















Leave a Reply