৮ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় সাজা পেয়েছেন অনেকেই। গত সাত দিনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিধিনিষেধ অমান্যকারী ৪ হাজার ১৮৭ জনকে গ্রেফতার করেছে।
এর মধ্যে ১ জুলাই প্রথমদিনে ৫৫০ জনকে গেফতার করা হয়। এরপর ২ জুলাই ৩২০ জন, ৩ জুলাই ৬২১ জন, ৪ জুলাই ৬১৮ জন, ৫ জুলাই ৫০৯ জন, ৬ জুলাই ৪৬৭ জন ও ৭ জুলাই ১ হাজার ১০২ জনকে গ্রেফতার করা হয়।ডিএমপি
ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার ৭৬৪ জনকে আর্থিক জরিমানা করে। এর পরিমাণ ৭ লাখ ৫২ হাজার ৬০ টাকা। এছাড়া রাজধানীতে এক সপ্তাহে ৩ হাজার ৪০৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয় এবং জরিমানা করা হয় ৯৮ লাখ ৩২ হাজার ৯২৫ টাকা।
এডিসি ইফতেখার জানান, বুধবার সর্বোচ্চ ১ হাজার ১০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ২৪৫ জনকে ১ লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করেছেন। বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে না পারায় ৮০৪টি গাড়ির মালিককে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।
আরও পড়ুন: লাইসেন্স বাতিলের হুমকি, মানতে হবে লকডাউন
র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে অন্যান্য বাহিনীর সাথে র্যাবও মাঠে কাজ করছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন চেকপোস্ট বসানো হয়েছে।
তিনি জানান, বুধবার ১৯৪টি চেকপোস্টে ২৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৯৩ জনের কাছ থেকে ১ লাখ ২৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সাজা/এএমএম/কিউটি
















Leave a Reply