সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

১৩ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিন’স কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।

আরও পড়ুন: অনলাইন ভর্তি কার্যক্রম স্থগিত

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১ অক্টোবর ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। ২ অক্টোবরের কলা ও সমাজ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই পরীক্ষাটি হবে ৩০ অক্টোবর। এছাড়া ৮ অক্টোবরের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা/এইচএমএফ/কিউটি

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *