সিনোফার্মের টিকা উৎপাদন করবে বাংলাদেশ

২ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদন করবে বাংলাদেশ। এর যৌথ অংশীদার হবে চীনের সিনোফার্ম। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বলেছেন, বাণিজ্যিক চুক্তির পাশাপাশি যৌথভাবে করোনা টিকা উৎপাদনে চীনের সিনোফার্মের সাথে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের রাষ্ট্রদূত ইতোমধ্যেই যৌথ উৎপাদনের খসড়া সমঝোতা স্মারকের কপি তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। চুক্তি স্বাক্ষরের পর উৎপাদন শুরু করতে দুই মাস সময় লাগবে।

আরও পড়ুন: চীন থেকে আরও ভ্যাকসিন আসছে

এ সময় তিনি জানান, সিনোফার্ম ইতোমধ্যেই তুরস্কের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। চলতি আগস্ট মাসেই সেখানে উৎপাদন শুরু হবে।

পররাষ্ট্রমন্ত্রী/টিটি/কিউটি

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ