সিলেট সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার ভোরে জৈন্তাপুরের গোয়াবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি ওই ব্যক্তির নাম মদসসির আলী। তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি জৈন্তাপুর থানার গুয়াবাড়ি আদর্শ গ্রামের তার মছদ্দর আলীর পুত্র।

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বিষটি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি রাতের কোনও এক সময় সীমান্ত এলাকায় সুপারি সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় খাসিয়ার একটি দল তাকে গুলি করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সীমান্ত হত্যা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ