গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসের কারণে মারা গেলেন ১ হাজার ৯৯৭ জন।
শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ২৮৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১৭৪ জন বেশি শনাক্ত হয়েছেন।
তিনি জানান, দেশে এ পর্যন্ত ৭১টি ল্যাবে মোট ৮ লাখ ৩২ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২১ জন।
















Leave a Reply