সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৩ জেলে আটক

নিউজ ডেস্ক: সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করেছেন বনরক্ষীরা।

শনিবার ভোরে সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ৮ নম্বর খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মোংলা উপজেলার চিলা কেওয়াবুনিয়া গ্রামের মৃত মোবারক শেখের ছেলে অসীম শেখ, দক্ষিণ কাইনমারী এলাকার খলিল শিকারির ছেলে জাকির হোসেন ও চিলা বাজার এলাকার মিঠু নাথের ছেলে সাগর নাথ।

বন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ওই তিন জেলের কাছে সুন্দরবনে মাছ শিকারের কোনও পারমিট (বনবিভাগের অনুমতিপত্র) ছিল না। আটকের সময় তাদের কাছ থেকে অবৈধ নেট জাল, হরিণ শিকারের ফাঁদ ও একটি ট্রলার জব্দ করা হয়।

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান বলেন, একদল অসাধু জেলে বেশ কিছুদিন বেপরোয়া হয়ে উঠেছেন। তারা অবৈধভাবে বনের অভ্যন্তরে ঢুকে বিষ দিয়ে মাছ শিকার ও হরিণ শিকারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছেন। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা একটি অভিযান পরিচালনা করেন। এ অভিযানের সময় তিন জেলেকে আটক করা হয়। এ ঘটনায় ওই তিনজনের বিরুদ্ধের বন আইনে মামলার প্রক্রিয়া চলমান। এরপর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সুন্দরবন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *