২৮ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালা উদযাপন করবে জাতীয় পার্টি। আগামী ৩০ মার্চ অনুষ্ঠানের উদ্বোধন করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান এবং সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
মঙ্গলবার বিকাল ৩টায় যমুনা ফিউচার পার্কের কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের সভাপতিত্বে করবেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সভায় অংশ নেবেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা।
জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক ও জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা শেরিফা কাদেরের নির্দেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্যরা।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
জাপা/এসকেএম/আরএম















Leave a Reply