৯ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে শিশু শ্রমিকসহ ৫৩জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ শোক ও ক্ষোভ প্রকাশ করেছে। কারখানার মালিককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন জাসদ নেতারা।
শুক্রবার এক বিবৃতিতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এসব দাবি জানান।
বিবৃতিতে তারা নিহত শ্রমিকদের সারাজীবনের আয়ের সমান ক্ষতিপূরণ, অগ্নিদগ্ধদের বিনা টাকায় সুচিকিৎসা এবং যাদের কর্মক্ষমতা থাকবে তাদের সারাজীবনের আয়ের অর্ধেক পরিমাণ এবং যারা কর্মক্ষমতা হারাবে তাদের সারাজীবনের আয়ের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসাবে দেয়ার দাবি করেন।
আরও পড়ুন: http://নারায়ণগঞ্জে কারখানায় আগুন: নিহত বেড়ে ৫৫
বিবৃতিতে নেতারা সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে শিশু শ্রমিকসহ ৫৫ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, বছরের পর বছর শিল্প কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় শত শত শ্রমিকের মৃত্যুর পরও অগ্নিকান্ড এড়ানোর জন্য ব্যবস্থা গ্রহণ না করা মালিকদের নিছক গাফিলতির পর্যায়ে পড়ে না। মুনাফালোভী মালিকরা তাদের কারখানাগুলিকে শ্রমিকের শ্রমশোষণ ও মৃত্যুফাঁদ বানিয়ে রেখেছে। ফলে শিল্পকারখানাগুলিতে অগ্নিকান্ডে শ্রমিকের মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, বরং কাঠামোগত হত্যার শামিল। তারা সেজান জুস কারখানার মালিককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি করেন।
জাসদের শোক/আরএম/কিউটি
















Leave a Reply