নিউজ ডেস্ক: রংপুর নগরের হাজিরহাট থানা এলাকায় সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের বখতিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন হলেন- লিটন মিয়া ও হুমায়ূন আহমেদ। তাদের মধ্যে লিটনের বাড়ি রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের বালাপাড়া এলাকায় এবং হুমায়ূনের বাড়ি নগরের হাজিরহাট থানার বখতিয়ারপুর এলাকায়।
হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া বিষয়টি গণমাধ্যকে নিশ্চিত করেন। তিনি বলেন, মহানগরের ১০ নম্বর ওয়ার্ডের বখতিয়ারপুর এলাকার এনামুল হকের বাড়িতে সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন নির্মাণশ্রমিক লিটন মিয়া ও হুমায়ূন আহমেদ। ভেতরে গ্যাসের কারণে বা অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় সেপটিক ট্যাংক থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
ওসি বলেন, কাজ করতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাড়ির মালিক এনামুল হক বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সেপটিক ট্যাংক ২৫ দিন আগে নির্মাণ করা হয়েছিল। কিছু কাজ বাকি থাকায় শ্রমিকেরা কাজ করতে নেমেছিলেন। দুঃখজনকভাবে দুর্ঘটনায় তারা মারা গেছেন।
রংপুর/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply