সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

২৩ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, পটুয়াখালী): পটুয়াখালীর কুয়াকাটা উপজেলার সমুদ্রসৈকতে ফের ভেসে এসেছে ৫ ফুট লম্বা একটি মৃত ডলফিন।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে গঙ্গামতি সৈকতের তেত্রিশকানি এলাকায় ওই ডলফিনটি দেখা যায়।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ভোরে জোয়ারের পানিতে মৃত ডলফিনটি এখানে ভেসে আসে। খবর পেয়ে আমাদের টিম সেখানে পর্যবেক্ষণ করেছে। দু-একদিন আগে এটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল জানান, এর আগে ১৬ সেপ্টেম্বর এই পয়েন্টে একটি মৃত ডলফিন পাওয়া যায়। আজও একটি ভেসে আসে। ডলফিনটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এ নিয়ে চলতি বছরে প্রায় ২১টি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এলো। বিষয়টি বন বিভাগকে জানানও হয়েছে।

পটুয়াখালী বন বিভাগের সহকারী বন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, মৃত্যুর রহস্য উদঘাটনে ডলফিনটির পোস্টমর্টেম করা হবে। ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানও হয়েছে।

মৃত ডলফিন/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *