নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মোহাম্মদ সাআদ নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
সাআদ ঢাকার যাত্রাবাড়ীর মৃত মোহাম্মদ আহসান উল্লাহর ছেলে।
সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান।
তিনি জানান, শনিবার দুপুর ২টার দিকে সৈকতে পরিবারের সদস্যদের সাথে ঘুরতে যান মোহাম্মদ সাআদ। একপর্যায়ে তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। এ সময় ঢেউয়ের টানে ভেসে যান সাআদ। বিষয়টি তার পরিবার ঘটনাস্থলে উপস্থিত লাইফগার্ড ও বিচের কর্মীদের অবহিত করলে তারা তাৎক্ষণিক উদ্ধার করেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply