সোনাদিয়া দ্বীপে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ

নিউজ ডেস্ক: কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপে বহিরাগত পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিরাপত্তার স্বার্থে নতুন বছরের শুরুতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

রোববার মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

ফেসবুকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা জানুয়ারি থেকে সোনাদিয়া দ্বীপে প্রশাসনের অনুমতি ছাড়া স্থানীয় জনসাধারণ ব্যতীত কোনও বহিরাগত পর্যটক রাত্রিযাপন করতে পারবেন না। স্থানীয় জনসাধারণের মধ্যে কেউ যদি আদেশ অমান্য করে বহিরাগত পর্যটককে বাণিজ্যিক উদ্দেশ্যে দ্বীপে রাত্রিযাপনের সুযোগ করে দেন এবং যারা অবস্থান করবেন, উভয়কে আইনের আওতায় আনা হবে। পর্যটকদের রাতে দ্বীপে অবস্থানের জন্য যারা ইতোমধ্যে প্যাকেজ ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছেন, তাদের দ্রুত বিজ্ঞপ্তি তুলে নেয়ার জন্য বলা হচ্ছে। বিকেল চারটার আগে বহিরাগত সবাইকে দ্বীপ এলাকা ত্যাগ করতে হবে।

ওসি প্রণব চৌধুরী গণমাধ্যমকে বলেন, দিনে পর্যটকদের সোনাদিয়া দ্বীপ ভ্রমণে কোনও বাধা নেই। তবে তাদের অবশ্যই বিকেল চারটার মধ্যে দ্বীপ থেকে ফিরে আসতে হবে। তিনি বলেন, ইতোমধ্যে বাণিজ্যিকভাবে যারা বিভিন্ন অফার দিয়ে সোনাদিয়ায় পর্যটকদের অনিরাপদ রাত্রিযাপনের ব্যবস্থা করে আসছেন, তাদের এসব বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। এরপরও কেউ নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মহেশখালীর ইউএনও মোহাম্মদ ইয়াছিন বলেন, সোনাদিয়া দ্বীপে পর্যটকদের রাত্রিযাপন অনিরাপদ হওয়ায় আগে থেকেই নিষিদ্ধ ছিল। কিন্তু সম্প্রতি আইন অমান্য করে দ্বীপে রাতে অবস্থান করেন অনেকে। দ্বীপটি দুর্গম, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও ফাঁড়ি নেই। আইনশৃঙ্খলা রক্ষাসহ পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে ওসি নিষেধাজ্ঞার বিষয়টি স্থানীয় ব্যক্তিদের জানিয়ে দিয়েছেন।

সোনাদিয়া দ্বীপ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *