১৪ জুন ২০২১ (নিউজ ডেস্ক): চিত্রনায়িকা পরীমনি ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। স্বস্তি প্রকাশ করেছেন নাসির ইউ মাহমুদের গ্রেফতার হওয়ার খবরে। ঢাকা বোট ক্লাবের নির্বাহী সদস্য, ধর্ষণ ও হত্যা মামলার আসামী নাসিরকে ক্লাব থেকে বহিষ্কার করাতেও দারুণ খুশী ঢাকাইয়া ফিল্মিপাড়ার বাসিন্দা পরীমনি।
সোমবার রাতে তার বনানীর বাসায় সংবাদ সম্মেলন করে এই স্বস্তির কথা বলেন পরীমনি নিজেই। বললেন, আমাকে ক্যামেরার সামনে এভাবে দাঁড়াতে হবে কখনো ভাবিনি। আমি এভাবে দাঁড়িয়ে অভ্যস্ত না। আমার কাজ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। আমি ৫ মিনিট ফিল করলাম। আমাকে এভাবেও দাঁড়াতে হয়েছে। আজ আমি অনেক খুশি। আজকে শান্তি লাগতেছে। যখন দেখছি এতো তাড়াতাড়ি জিনিসগুলি হইসে। এতোটা আশা করতেছিলাম না। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি চেয়েছি কোনভাবেই কাঁদবো না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরীমনি জানান, সেখানে তিনি ইনভাইটে যাননি। ওটা যে ক্লাব তা তিনি জানতেন না। তাদের সাথে থাকা অমি’র একটা কাজ ছিল। রাত ১২টার দিকে সেখানে পৌঁছে অমি তাকে জানান, ওখানে তারা নিরাপদ। সিকিউরিটির লোকেরা ওখানে ঢুকতে দিচ্ছিলেন না। পরে কাউকে ফোন করা হয়।
পরীমনি বলেন, ওখানে যে ছিলেন তিনি বারবার বলেছেন উনি (নাসির) আইজিপি’র বন্ধু। চিত্রনায়িকা পরীমনি বলেন, আমার ক্যারিয়ার, নায়িকা মানুষ… এসব উল্লেখ করে বলেন, আমার সাথে অন্যায় হলে বিচার চাইবো না? একজনেরও নাম জানি না, তাই বলে কি ঘটনা পুলিশকে বলব না? ইজ্জততো আমার হানি হয়েছে। সেটার বিচার চাওয়া কি ইজ্জত যাওয়ার ব্যাপার?
পরী মনি/এএমএম/আরএম















Leave a Reply