২৬ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, ভোলা): ভোলার মনপুরা উপজেলায় স্বাধীনতা দিবসের র্যালিতে মাথা ঘুরে পড়ে গিয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতির মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন অতিক্রম করার সময় নিহত যুবলীগ নেতা মোহাম্মদ জসিম মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ইশতিয়াক আহমেদ।
উপজেলা মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক গ্রামের বাসিন্দা ইসলাম মাঝির ছেলে মোহাম্মদত জসিম উদ্দিন। তার বয়স ৪৬ বছর। মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
এই ঘটনায় উপজেলা যুবলীগের পক্ষ থেকে শোক প্রকাশের পাশাপাশি পরিবারকে আর্থিক অনুদান দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা যুবলীগ সভাপতি জাকির হোসেন ও সম্পাদক মনিরুজ্জামান মনির।
জানা যায়, মনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সকাল ৮টায় স্বাধীনতা দিবসের দলীয় প্রোগ্রাম শেষ করে উপজেলা আওয়ালীগের র্যালি অংশগ্রহণ করতে হাজিরহাট আসেন জসিম উদ্দিন। পরে উপজেলা আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের র্যালিতে অংশগ্রহণ করেন। দলীয় কার্যালয় থেকে র্যালিটি মনপুরা ডিগ্রী কলেজের মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার জন্য যাওয়ার পথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে রাস্তার ওপর মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওয়ার্ড যুবলীগ সভাপতি জসিম উদ্দিন। বাদ আছর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার জানান।
শোক/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply