হাসপাতালে ওবায়দুল কাদের

১৪ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন।

মঙ্গলবার সকালে তিনি হাসপাতালে ভর্তি হন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে সেতুমন্ত্রী বিএসএমএমইউতে যান। চিকিৎসকেরা তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলেছেন। এ জন্য তাকে হাসপাতালে থাকতে হবে।

এর আগে ২০১৯ সালের মার্চ মাসে ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর এনজিওগ্রাম করে তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকেরা, যার মধ্যে একটি অপসারণও করা হয়। এরপর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের বেশি সময় ধরে তার চিকিৎসা হয়।

ওবায়দুল কাদের/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ