হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

নিউজ ডেস্ক: ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা দুই দিন আমদানি-রফতানি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। কারণ ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস হওয়ায় সে দেশে সরকারি ছুটি থাকায় ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে আমদানি-রফতানি কার্যক্রম সকাল থেকে বন্ধ রয়েছে। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এই দুদিন বন্ধ থাকবে কার্যক্রম। শনিবার সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

স্থলবন্দর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *