১৬ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতীয় এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ২৯ বছর।
শুক্রবার সন্ধ্যায় অবি বরোট নামে ওই ক্রিকেটারের মৃত্যু হয়। খবর: আনন্দবাজার পত্রিকা।
খবরে বলা হয়, গত বছর মার্চে প্রথমবারের জন্য রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র। সেই দলের উইকেটকিপার-ওপেনার অবি বরোট হৃদরোগে আক্রন্ত হয়ে প্রয়াত হলেন।
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, সৌরাষ্ট্রের অন্যতম সেরা ক্রিকেটার অবি বরোটের অকাল প্রয়াণে সংস্থার সবাই মর্মাহত।
২০২৯-২০ মৌসুমে স্বরাষ্ট্রের রঞ্জি জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অবির। বাংলার বিরুদ্ধে ফাইনালে ওপেন করতে নেমে প্রথম ইনিংসে ৫৪ এবং দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেছিলেন প্রয়াত এ ক্রিকেটার। হরিয়ানা এবং গুজরাটের হয়েও রঞ্জি খেলেছেন ওই ডানহাতি ব্যাটসম্যান। অফ স্পিন বলও করতেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮টি ম্যাচে ১৫৪৭ রান রয়েছে তার। ঘরোয়া একদিনের ক্রিকেটে ৩৮টি ম্যাচে ১০৩০ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেট ২০টি ম্যাচে তার রান ৭১৭। গোয়ার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ৫৩ বলে ১২২ রান করে তিনি নজরে পড়েন। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়কও ছিলেন তিনি।
শোক/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:














