১৯ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, রাঙ্গামাটি): রাঙামাটিতে রান্না ঘরের গ্যাসের আগুনে ২০ বসতঘর পুড়ে ছাই হয়েছে।
শুক্রবার বিকালে শহরের তবলছড়ির খানবাড়িসংলগ্ন ওমদা মিয়া হিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সাথে সাথেই মুহূর্তেই লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের চুলা থেকে বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তার আগেই ২০ বসতঘর পুড়ে যায়।
এলাকাটির রাস্তাটি গলির মতো হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানান রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রতন কুমার নাথ।
তিনি জানান, তাৎক্ষণিক পুরোপুরি নিরূপণ সম্ভব না হলেও আগুনে ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় দেড় কোটি টাকার হতে পারে বলে জানান তিনি।
রাঙামাটি পৌর ওয়ার্ড কাউন্সিলর নুরুন্নবী জানান, ওই এলাকার জয়নালের রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে প্রকৃত ক্ষতির পরিমাণ জানাতে না পারলেও সেখানে ২০ পরিবারের বসবাস রয়েছে বলে জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারে সরকারিভাবে সহায়তা দেয়া হবে।
অগ্নিকাণ্ড/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















