নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে বিদ্যুতের খুঁটি ভেঙে ২৯ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ঝালকাঠি। বিদ্যুৎতের অভাবে জেলা শহরের পৌরসভার পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা।
শুক্রবার সকাল নয়টার দিকে বরিশাল শহরতলির জাগুয়া এলাকায় জাতীয় গ্রিডের ৩৩ কেভির সঞ্চালন লাইনে গাছ পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার বেলা আড়াইটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ঝালকাঠি।
ঝালকাঠির ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিাবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী গণমাধ্যমকে জানান, ঘূর্ণিঝড়ের আঘাতে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে গাছ পড়ার পাশাপাশি বিভিন্ন স্থানে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে গেছে। এতে পুরো শহরসহ জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। আজকের মধ্যে সংযোগ-মেরামত করার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
ঘূর্ণিঝড়/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply