নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ইটনায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে সদরের জেটিঘাটে বাবুল মিয়ার চায়ের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার সকালে সদরের জেটিঘাটে বাবুল মিয়ার চায়ের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা জানান, ইটনা উপজেলাকে মাদকমুক্ত করতে দীর্ঘদিন ধরে আমাদের এ বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি গাঁজার চালান আমরা আটক করেছি এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
অভিযান/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply