৩০ সোনার বারসহ যুবক আটক

১০ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক, যশোর): বেনাপোলের গোগা সীমান্ত থেকে ৩০টি সোনার বারসহ আসিকুর রহমান নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার দুপুরে বেনাপোলের গোগা সীমান্তে অভিযান চালিয়ে ৩০ স্বর্ণের বার জব্দ করা হয়।

আটক ৩৬ বছর বয়সী আসিকুর রহমান বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি টহলদল অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বারসহ আসিকুর রহমানকে আটক করে। আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ৫৩ লাখ টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানভীর আহমেদ পিএসসি জানান, ভারতে পাচারের সময় বিজিবির সদস্যরা সাড়ে ৩ কেজি ওজনের ৩০টি সোনার বারসহ আসিকুর রহমানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ