১২ মে ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। এরপর সারাদেশে চালানো হয় সাড়াশি অভিযান। এতে জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম স্তিমিত হয়ে পরে। অধিকাংশ সংগঠনের নেতা-কর্মীরা গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তবে কারাগারে তারা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছেন। তাদের সাথে সম্পর্ক রাখছেন অন্যান্য তথাকথিত ইসলামিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা।
উইকলি ব্লিটজ-এর অনুসন্ধানী প্রতিবেদন বলছে, দেশের কারাগারগুলোতে এই জঙ্গি সংগঠনের নেতা-কর্মীরা ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।
ব্লিৎজ জানায়, সারাদেশে যখন হেফাজতে ইসলাম, আনসার আল ইসলামসহ জঙ্গী গ্রুপগুলোর বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে, তখন সারাদেশের কারাগারগুলোয় জামাতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি), আনসার আল ইসলামসহ বিভিন্ন জঙ্গি গ্রুপ অন্যান্যবারের মতোই ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।
এক্ষেত্রে জঙ্গীগ্রুপগুলোকে ঈদের জামাত আদায়ের ব্যবস্থা করে দিচ্ছে কারা কর্তৃপক্ষ। আর এসব জামাতে ইমামতি করবে জঙ্গীরাই।
উইকলি ব্লিৎজ বলছে, প্রতি বছরই জঙ্গীরা কারা প্রশাসনকে টাকার বিনিময়ে ম্যানেজ করে সৌদি আরবের অনুসরণে একইদিনে ঈদ উদযাপন করে আসছে। ঈদের জামাত পরিচালনা করে জঙ্গিরাই। আর এসব জামাতের খুতবায় সরকার, প্রধানমন্ত্রী, গণতন্ত্র এবং দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বক্তৃতা করেন জঙ্গি ইমামরা। এরা বাংলাদেশে জিহাদের শুরুও ডাক দেয় ঈদের জামাত থেকেই।
কারাগারগুলোর বাইরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা থাকলেও কারাগারের ভেতরের এসব ভয়ংকর ঘটনা তাদের নজরে আসে না বলে মন্তব্য করা হয়েছে ব্লিৎজ-এর প্রতিবেদনে। তাদের ভাষায়, কারাগারের ভেতরে ওদের (গোয়েন্দা সংস্থার সদস্যদের) প্রবেশের অনুমতি নেই। আরো জানা গেছে, দেশের সব কারাগারেই ঈদে দুই দিন জামাত হয়। আগেরদিন জঙ্গিদের জামাত, আর পরের দিন দেশের অন্যসব এলাকার ঈদ জামাতের সাথে জামাত।
ঈদের জামাতে কাশিমপুর-১ কারাগারে ইমামতি করেন জামাতে ইসলামীর যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদী। কাশিমপুর-২ ও হাই সিকিউরিটি কারাগারেও ইমামতি করেন জামাত নেতারা। আর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদের জামাতে ইমামতি করতে বাইরে থেকে ইমাম আনা হয়। কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগারেও জঙ্গীদের ঈদের জামাতে জঙ্গীরাই ইমামতি করে।
জঙ্গিদের ঈদ/টিটি/কিউটি
Main Story:
https://www.weeklyblitz.net/news/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%9c%e0%a7%81%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a7%9f-%e0%a6%9c%e0%a6%99%e0%a7%8d/














