বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের অফিসিয়ালদের নাম ঘোষণা

৩১ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য ম্যাচ রেফারি ও আম্পায়ারদের নাম ঘোষণা হয়েছে। পাঁচ ম্যাচ সিরিজে শরফুদ্দৌলা ইবনে সৈকত, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ, গাজী সোহেল ও নিয়ামুর রশিদ রাহুল দায়িত্ব পালন করবেন।

সিরিজে সর্বোচ্চ ৩টি ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিসিসি প্যানেল ভুক্ত আম্পায়ার সৈকত ও মুকুল। দুইটি করে ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন আইসিসির প্যানেলভুক্ত অন্য দুই আম্পায়ার তানভীর ও সোহেল। আর সবগুলো ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রাহুল।

৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত ও মুকুল। টিভি আম্পায়ার থাকবেন সোহেল ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তানভীর।

আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এই চার ম্যাচে রোটেশন পদ্ধতিতে ম্যাচ রেফারি, অনফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ের দায়িত্ব পালন করবেন রাহুল ছাড়া অন্য চারজন। পাঁচ ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন রাহুল।

সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো।

টি-টোয়েন্টি সিরিজ/এএমএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *