১৫ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): দেশে মরণোত্তর বিচারের ব্যবস্থা করতে আইন প্রণয়ণের দাবি জানিয়েছেন আর্ট নিউজের প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ। তিনি বলেন, সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কুশীলবদের খুঁজে বের করার আওয়াজ উঠেছে। এই কুশীলবদের মধ্যে যারা মারা গেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
রবিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি তোলেন। জাতীয় শোক দিবসের আলোচনায় জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ডিইউজে’র সাবেক যুগ্ম সম্পাদক রহমান মুস্তাফিজ বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্টে শুধু ধানমণ্ডির ৩২ নম্বরে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার হয়েছে। কিন্তু এখনও শেখ ফজলুল হক মনি ও সেরনিয়াবাতের বাসায় সংগঠিত হত্যাকাণ্ডের বিচার হয়নি। এই বিচারগুলিও সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: আমার জীবনে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ: তোফায়েল আহমেদ
ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক নেতা আজিজুল ইসলাম ভূঁইয়া, জাতীয় প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আখতার ইউসুফ, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, নির্বাহী সদস্য খায়রুজ্জামান কামাল, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ডিইউজের সাবেক সহ-সভাপতি তরুণ তপন চক্রবর্তীসহ অন্যন্য নেতারা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ডিইউজে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপু।
এর আগে, জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ডিইউজে নেতারা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
ডিইউজে/এএমএম/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply