২৯ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম গুরুতর অসুস্থ। তিনি নাগপুরের কিংসওয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কোমায় আছেন।

শনিবার হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রোশান ফুলবান্ধে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তার (ক্যাপ্টেন নওশাদ) অবস্থা গুরুতর। তিনি সম্পূর্ণ ভেন্টিলেশনের সহায়তায় বেঁচে আছেন। তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি কোমায় আছেন।
ক্যাপ্টেন নওশাদ ওই হাসপাতালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডাক্তার সুভরজিৎ দাশগুপ্ত, ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ান ডাক্তার রঞ্জন বারোকার, এবং ডাক্তার বীরেন্দ্র বেলেকারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার মাসকাট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট বিজি০২২ মোট ১২৪ যাত্রী নিয়ে ঢাকা আসার পথে পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের জরুরি অবতরণ করে ফ্লাইটটি।
বিমানের পাইলটকে নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply