৩ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে গত ৭২ দিনের মধ্যে সর্বনিম্ন সংখ্যায় মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। এই সময়ের মধ্যে মারা গেছেন ৭০ জন। দেশে এ পর্যন্ত ২৬ হাজার ৪৩২ জন মারা গেছেন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ২৯ হাজার ৪৩৮ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৬৭ জন। শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ।
দেশে এ পর্যন্ত ৯০ লাখ ২১ হাজার ১০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ।
আরও পড়ুন: আগামী মাসে দুই কোটি মানুষকে টিকা দেয়া হবে
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন।
করোনা/টিটি/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply