১৪ অক্টোবর ২০২১ (বিনোদন ডেস্ক): কন্যাসন্তানের মা হয়েছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গত ২৩ সেপ্টেম্বর তার কন্যাসন্তানের জন্ম হয়েছে। মেয়ের নাম রেখেছেন আনাহিতা রহমান আলিফ।
সেপ্টেম্বরে আনাহিতার জন্ম হলেও সম্প্রতি বিষটি জানিয়েছেন শখের স্বামী আতিকুর রহমান জন।
তিনি জানান, বর্তমানে মা-মেয়ে দুজনই সুস্থ আছে। কন্যাসন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
অভিনেত্রী, মডেল শখ ২০২০ সালের ১২ মে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্বামীর নাম রহমান জন। পেশায় একজন ব্যবসায়ী। বাড়ি গাজিপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে।
বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন। মাঝে মধ্যে রাজধানীর উত্তরাতে নিজেদের বাসাতেও থাকেন।
আনিকা কবির শখ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply