গুলশানে আবাসিক ভবনে আগুন

২৭ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর গুলশান ২-এ একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

বুধবার বেলা সাড়ে ১১টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি।

তিনি জানান, রাজধানীল গুলশান ২-এর ১০৩ নম্বর সড়কের ১৩৮ নম্বর বাসায় আগুন লাগে। ছয়তলা বাসাটির ১, ২ ও তিন তলায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ড/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *