৬ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, হবিগঞ্জ): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন ঝন্টু নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর আড়াইটায় উপজেলার নছরতপুর বাজারে নিজ মার্কেটের ছাদে উঠলে অসাবধানবশত বিদুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দেলোয়ার হোসেন ঝন্টু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মরহুম মোক্তার হোসেনের ছেলে। সে হবিগঞ্জের প্রথম বিভাগ ক্রিকেট লিগের নিয়মিত খেলোয়াড় ছিল। এছাড়া দেলোয়ার জাতীয় ক্রিকেট দলের সাবেক পেস বোলার নাজমুল হোসেনের বড়ভাই।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দেলোয়ার হোসেনের চাচাতো ভাই সাংবাদিক সাখাওয়াত হোসেন টিটু।
শোক/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















