
অর্থমন্ত্রীর ফাইল ফটো
১০ মার্চ ২০২২ (আর্ট নিউজ ডেস্ক): নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভোজ্যতেল, চিনি, ছোলার উপর থেকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার সচিবালয়ের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
অর্থমন্ত্রী বলেন, নিজস্ব উৎপাদন কম হলে জনগণ ক্ষতিগ্রস্ত হয়। আবার যে জিনিসগুলো আমদানি করি, যেগুলো আমাদের হাতের বাইরে, সেগুলো অনেক প্যারামিটারের কারণে দাম বেড়ে যায়। তখনও ক্রেতা ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, এখন যুদ্ধ যেটা হচ্ছে, সেটাও মূল্য বৃদ্ধির একটা কারণ। এলসি প্রাইস, পরিবহন খরচ- এগুলো বেড়ে যায়। যারা আমদানি করেন তারাও সুযোগটা নেওয়ার চেষ্টা করেন, সে কারণে আরও বেশি দাম বাড়ে।
তিনি বলেন, এবার টিসিবিকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হচ্ছে। বাজারে সিন্ডিকেটের কাছে যদি কোনো মালামাল থেকে থাকে, দাম বাড়ানোর চেষ্টা করে তারা সেই সুযোগ পাবে না টিসিবি’র মাধ্যমে বাজারে সঠিকভাবে বিতরণ করা গেলে। সারা দেশের এক কোটি পরিবারে টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপণ্য সরবরাহ করা হবে।
আরও খবর: ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না
অর্থমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সয়াবিন তেলের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়, নিত্যপণ্যের শুল্ক প্রত্যাহারের বিষয়ে এখনও প্রজ্ঞাপন হয়নি। এনবিআর থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকারি অনুমোদন প্রক্রিয়াশেষে খুব দ্রুত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
তেলের দাম/এএমএম/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply