বিনোদন ডেস্ক: টালিউড অভিনেত্রী ঐন্দ্রিলার অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎকরা। শনিবার রাতে তিনি অন্তত ১০ বার হৃদরোগে আক্রান্ত (কার্ডিয়াক অ্যারেস্ট) হয়েছেন।
অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। খবর: আনন্দবাজার পত্রিকা।
হাসপাতাল সূত্র জানিয়েছে, শনিবার রাতে পর পর বেশ কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। তাকে সিপিআর দেয়া হয়েছে। এখনও ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন অভিনেত্রী।
কিন্তু সব রকম সাপোর্টে থাকা সত্ত্বেও তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। চিকিৎসকরা সারাক্ষণ তার সাথেই রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসকরা জানিয়েছিলেন, ঐন্দ্রিলা চোখ খুলছেন না। তার সারা শরীর অসাড়। মুখের কোনও প্রতিক্রিয়া নেই। তার পর শনিবার সন্ধ্যা থেকেই ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল।
সন্ধ্যার পর থেকে কয়েকবার হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয় তার।
ঐন্দ্রিলা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply