নারায়ণগঞ্জে সুতার কারখানায় আগুন

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের গাউছিয়ায় একটি সুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট।

মঙ্গলবার দুপুর ১টা ৭ মিনিটে খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসের ১টি ইউনিট। পরে ধারাবাহিকাবে সেখানে আরও ৬টিসহ মোট সাতটি ইউনিট কাজ করছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মুস্তাফিজুর রহমান।

তিনি জানান, নান্নু স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে যাচ্ছে।

তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও বিস্তারিত জানা যায়নি বলে তিনি জানান।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *