নিউজ ডেস্ক: জামালপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজন মারা গেছেন। রোববার বিকালে জামালপুর পৌর এলাকায় ঝিনাই নদীর তীরে এবং ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রোববার বিকালে বৃষ্টির মধ্যে হাটচন্দ্রা এলাকায় ঝিনাই নদীর তীর থেকে গরু নিয়ে বাড়িতে ফেরার সময় বজ্রপাতে ৫৫ বছর বয়সী মোফাজ্জল হোসেন নামে এক কৃষক ও তার সাথে থাকা তিনটি গরু মারা যায়। মোফাজ্জল ওই এলাকার মৃত ফতু শেখের ছেলে।
একই সময় শহরের ফেরিঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে বৃষ্টির মধ্যে মাছ ধরার সময় বজ্রপাতে ৪২ বছর বয়সী আব্দুল খালেক নামে এক ব্যক্তি নিহত এবং দুইজন আহত হন। আব্দুল খালেক শহরের বানিয়াবাজার এলাকার নায়েব আলী সরকারের ছেলে।
বজ্রপাত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply