নিউজ ডেস্ক: গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের আরামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ জাবেদ মাসুদ বলেন, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মাটিকাটা এক্সাভেটর বহনকারী একটি ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পথে একজন ও হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। বাকি আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply