গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ নারীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে । এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী গ্লোবাল পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও টেকেরহাটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ড্রাইভার ও ৪ নারী নিহত হন এবং ৩ জন আহত হন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ঢাকার পল্লবী এলাকার সালমা জামান। অপর নিহতদের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই নোমান ও মাদারীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সড়ক দুর্ঘটনা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *