পিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭

নিউজ ডেস্ক: পিরোজপুরের সদর উপজেলায় বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে পিরোজপুরের পাড়েরহাট বন্দর সড়কের বেলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি মোহাম্মদ আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে আরও চারজন মারা যান।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সড়ক দুর্ঘটনা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ