মুক্ত সাকিব

২৯ অক্টোবর, (নিউজ ডেস্ক): নিষেধাজ্ঞার কবল থেকে মুক্তি মিললো নাম্বার ওয়ান সাকিবের। এক বছরের পর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান।

অক্টোবরের ২৮ তারিখ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি’র দেয়া এক বছরের শাস্তির মেয়াদ শেষ হয়েছে। আগামি মাসেই মাঠে ফেরার কথা বাংলাদেশ ব্র্যান্ড সাকিবের।

গত বছর ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন পোস্টার বয় সাকিব। নিষেধাজ্ঞা শেষ হওয়ার এই আনন্দের সময় সাকিব এখন নিউইয়র্কে। বিদেশে থাকলেও সাকিব এই আনন্দে ফেরার সময়টা ঠিকই উপভোগ করছেন প্রবাসীদের সাথে। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সাকিবের সম্মানে গতকাল এক সংবর্ধনার আয়োজন করে নিউইয়র্ক প্রবাসি বাঙালিরা।

ক্রিকেটে ফেরার প্রসঙ্গে সাকিব ওই অনুষ্ঠানে বললেন, ক্রিকেটে ফিরতে হলে আমাকে দ্রুত দেশে ফিরতে হবে। এরপর বিসিবি’র সাথে বসে সবকিছু ঠিক করবো।

সাকিবের নিষেধাজ্ঞায় থাকার সময় তিন সংস্করণে বাংলাদেশ ম্যাচ খেলেছে মাত্র ১৪টি। এরমধ্য ৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি। আগে থেকেই কথা ছিল নভেম্বরে যে টি-টোয়েন্টি টুর্নামেন্টে আয়োজন করা হবে সেটি দিয়েই সাকিব খেলায় ফিরবেন। এতে খেলার কথা রয়েছে দেশের ইতিহাসে সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি-বিন মোর্তুজারও।


খেলা/এসকেএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *