১১ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): নয় দিন পর বাসায় ফিরলেন অভিনেতা অপূর্ব। করোনা ভাইরাসে অক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
বুধবার দুপুরে হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন।
এদিকে, হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে অপূর্ব তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এখন বাসার পথে। ভালোবাসা, সহযোগিতা ও দোয়ার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নভেম্বরের প্রথম সপ্তাহে জ্বর আসে অপূর্বের। তিন দিনের জ্বরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে তার কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। জানা যায়, তিনি কোভিড-১৯ পজেটিভ। এরপর শারীরিক অবস্থা বেশি খারাপ হলে ৩ নভেম্বর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
বিনোদন/এসকেএম/আরএম
















Leave a Reply