উইন্ডিজ দলের সবাই করোনামুক্ত

১২ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): করোনা ভাইরাসের কারণে সতর্কতা মেনে চলছে সবাই। বাংলাদেশ সফরে এসে সেই সতর্কতা মানতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দলকেও। গত রোববার ঢাকায় পৌঁছেছে সফরকরীরা। মেনে চলছেন কঠোর নিয়ম। কোয়ারেন্টিন ছেড়ে হোটেলের বাইরে বের হননি কেউ।

সবধরনের করোনা প্রটোকল মেনে আরও দুদিন থাকতে হবে তাদের কোয়ারেন্টাইনে। এরপর বৃহস্পতিবার থেকে নিজেদের মধ্যে অনুশীলন শুরু করতে পারবে তারা।

এদিকে বাংলাদেশে আসার পর কোভিড-১৯ পরীক্ষা হয়েছে ক্যারিবীয় ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফদের। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, করোনা পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজের সবার নেগেটিভ ফল এসেছে। 

আগামী ১৪ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অনুশীলন করবে তারা। এরপর ১৮ জানুয়ারি বিকেএসপিতে নিজেদের মধ্যে প্রীতি ম্যাচে অংশ নেবে ক্যারিবীয় দল। ২০ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *