মারা গেলেন হার্দিক ও ক্রুনাল পান্ডিয়ার বাবা

১৬ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়ার বাবা হিমাংশু পান্ডিয়া।

শনিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হার্দিক ও ক্রুনাল পন্ডিয়ার বাব হিমাংশু পান্ডিয়া মারা যান বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। 

তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন। হিমাংশু পান্ডিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিও। টুইটারে কোহলি লিখেছেন, হার্দিক ও ক্রুনালের বাবার মৃত্যুর খবরে আমি শোকাহত। তার সাথে অনেক কথা হয়েছে আমার। হাসিখুশি ও প্রাণবন্ত একজন মানুষ ছিলেন তিনি।

এদিকে, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বরোদাকে নেতৃত্ব দিচ্ছিলেন ক্রুনাল। বাবার মৃত্যুতে বায়ো বাবল ছেড়ে বাড়িতে গেছেন তিনি।

দুই ছেলের ক্রিকেটার হওয়ার পেছনে বাবার অবদান ছিল অনেক। গাড়ির ব্যবসা করতেন হিমাংশু। তবে দুই ছেলের ক্রিকেটের জন্য ব্যবসা বন্ধ করে বরোদায় পাড়ি জমান তিনি। সেখানে ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন হার্দিক ও ক্রুনালকে। সেখান থেকেই ধীরে ধীরে বড় ক্রিকেটার হয়ে উঠেন দুই ভাই।

শোক/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *