আইসোলেশনে শিক্ষামন্ত্রী

৩০ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ডক্টর তৌফিক নেওয়াজ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সেলফ আইসোলেশনে আছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এ তথ্য জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের জানান, শিক্ষামন্ত্রীর স্বামীর (ডক্টর তৌফিক নেওয়াজ) কোভিড উপসর্গ ছিল। টেস্ট করানোর পর শনিবার রাতে করোনা পজিটিভ আসে।  তিনি এখন নার্সদের তত্ত্বাবধানে আছেন। স্বামীর করোনা শনাক্ত হওয়ার খবরে গতকাল (২৯ জানুয়ারি) রাত থেকে মন্ত্রী আইসোলেশনে আছেন।

এমএ খায়ের জানান, আগামীকাল সোমবার দুপুরে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর। এখন আইসোলেশনে থাকায় সশরীরে অংশ না নিয়ে ভার্চ্যুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হবেন তিনি।

শিক্ষামন্ত্রী/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *