আক্রান্তের নতুন রেকর্ড, মৃত্যু ২২০

১২ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২২০ জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন প্রায় ১৪ হাজার মানুষ। যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

গতকাল মারা গিয়েছিলেন রেকর্ড সংখ্যক ২৩০ জন। গতকালের চেয়ে আজ ১০ জন কম মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৬ হাজার ৬৩৯ জন মানুষ মারা গেছেন।

সোমবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক ১৩ হাজার ৭৬৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ। দেশে এ পর্যন্ত ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: সর্বোচ্চ মৃত্যুর দিনে আক্রান্ত ১০ লাখ ছাড়িয়েছে

গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *