এ যেন মৃত্যুপুরী

১২ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৮৩ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৫ জন বেশি মারা গেছেন। গতকাল মারা যান ৭৮ জন সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) মারা যান ৭৪ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ৯ হাজার ৮২২ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৯৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ২০১ জন। দেশে এ পর্যন্ত ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫০ লাখ ৩৭ হাজার ৮৩৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৭ লাখ ৫৯ হাজার ৬৩৬টি হয়েছে সরকারি এবং ১২ লাখ ৭৮ হাজার ১৯৭টি বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫২৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৮১ হাজার ১১৩ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

করোনা/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *