এসএসসির ফল প্রকাশ ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে

২৬ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন। ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। একই দিন এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হতে পারে বলে আলোচনা চলছে। তবে এখনও তারিখ চূড়ান্ত হয়নি। খুব শিগগির ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে।

ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ বলেন, এ মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।

সাধারণত, প্রতিবারই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে মালদ্বীপ সফর করছেন। ২৮ ডিসেম্বর তার দেশে ফেরার কথা।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগের সফরের সময় হিসাব করে তারা ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর কিংবা প্রধানমন্ত্রীর সুবিধামতো সময় ফলাফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন। পরে প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরের সময় বাড়ানো হয়। এ জন্য ওই সময়ে ফলাফল প্রকাশ করা যাচ্ছে। এখন ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সম্মতি দেবেন, সেদিন ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর পদার্থ বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এসএসসি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *