৩১ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): অবশেষে ধরা পড়লো টিকটকার পরিচয়ের আড়ালে ছিনতাই চালিয়ে যাওয়া নারী ছিনতাইকারী। ৩০ বছর বয়েসি ফারজানা বেগমের নামে অবশ্য আগে ৮টি মামলা হয়েছিল। আইনের ফাঁক গলে বেরিয়ে গেছে প্রতিবারই।
শনিবার ভোরে ডবলমুরিং থানা পুলিশ তাকে গ্রেফতার করে আগ্রাবাদ এলাকা থেকে। এর দুই দিন আগে তার স্বামী রুবেল গ্রেফতার হয় অস্ত্রসহ। বর্তমানে রিমান্ডে থাকা রুবেলের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে ১১টি।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানালেন, ছিনতাইকারী ফারজানার একটি কিশোর গ্যাং রয়েছে। সে ঠিকানা জিজ্ঞাসার নামে পথচারীদের থামায়। এরপর ছুরি দেখিয়ে টাকা ও সেলফোন ছিনিয়ে নেয়। প্রয়োজনে তাকে ইভটিজিং ও যৌন হয়রানি করা হয়েছে বলে লোক জড়ো করার হুমকি দেয়। ভূক্তভোগী সম্মান রক্ষায় তার কথা শুনতে বাধ্য হয়।
নারীদের ক্ষেত্রে ফারজানা সেলফোনের পাশাপাশি গলার চেইন ও কানের দুল ছিনতাই করে। এতে অনেকের কান ও গলা কেটে যায়।
নারী ছিনতাইকারী/টিটি/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply