২০ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): প্রায় এক বছর পর মাঠে ফিরল টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বুধবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে মাঠে নেমেছে তামিম ইকবালের দল।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় শুরু হয়েছে ম্যাচটি।
এই ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় স্কোয়াডে থাকা নতুন মুখ নিয়ে। কারা থাকছেন একাদশে, নতুন মুখ কয়জন থাকছেন এবং শেষ পর্যন্ত কে বাদ পড়ছেন। এ নিয়ে ক্রিকেট মহলে নানা বিচার-বিশ্লেষণ ও কৌতূহল বিরাজ করছে।
আগামী শুক্রবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ও ২৫ জানুয়ারি চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান, হাসান মাহামুদ, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
ক্রিকেট/এসকেএম















Leave a Reply