১০ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে টাইগাররা। ব্যাটিং পরামর্শক ছাড়া যোগ দিয়েছেন অন্য সব কোচিং স্টাফরা।
রোববার সকাল ৯টা থেকে অনুশীলন শুরু করেছে টাইগাররা। ইনডোরে ব্যাটিং করেছেন মুশফিক-সাকিব-তামিম-রিয়াদরা। উপস্থিত ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। অনুশীলনের পর টিম হোটেলে উঠবেন ক্রিকেটাররা।
১৪ ও ১৬ জানুয়ারি খেলবেন দুটি প্রস্তুতি ম্যাচ। শনিবার ঘোষিত হবে ওয়ানডের জন্য সংক্ষিপ্ত স্কোয়াড। ২০ জানুয়ারি মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
খেলা/এসকেএম















Leave a Reply