ডক্টর ইউনূসের সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ

নিউজ ডেস্ক: শেখ হাসিনার সরকারের পতনের চার দিনের মাথায় বাংলাদেশে গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এ সরকারকে জাতিসংঘ সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

শুক্রবার সকালে বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে তিনি এ আশ্বাসের কথা জানান।

সেখানে আধা ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন গোয়েন লুইস। এ সময় তিনি জানান, ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। একই সাথে দেশের উন্নয়ন ও অর্থনৈতি বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়েও সব দল মতের মানুষের সাতে কথা বলবেন তারা।

এ সময় বিএনপির প্রতিনিধি হিসেবে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, নিরপেক্ষ নির্বাচন হবেই, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এ নিয়ে কোনও সন্দেহ নেই।

কবে নাগাদ নিরপেক্ষ নির্বাচন হবে জানতে চাইলে সাংবাদিকদের কিছুই বলেননি বিএনপি নেতা।

জাতিসংঘ/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *